
অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম 'ডেইলি টুডে টাইমস' (Daily Today Times)-এর নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌহিদ সিকদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি তীব্র জ্বর ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু পরীক্ষা করানো হলে তার রিপোর্ট পজিটিভ আসে। চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার এ ৪ দিন চিকিৎসাধীন থাকার পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
বর্তমানে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছেন। সাংবাদিক তৌহিদ সিকদারের দ্রুত সুস্থতা কামনায় তার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সকলের কাছে দোয়া চেয়েছেন।
চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকেরা সবাইকে সচেতন থাকার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: কেএম ইয়াহিয়া নয়ন, নির্বাহী সম্পাদক: ম.ত.ই- তৌহিদ, সহ সম্পাদক: নুসরাত ফারহানা নীলিমা, বার্তা সম্পাদক: মুহাম্মদ সাদেক।
Copyright © 2026 Daily Today Times. All rights reserved.