
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রী ও কোরবানির পশুবাহী যানবাহনের পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে।
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় ঈদযাত্রার নিরাপদ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়,
ঈদের আগে ও পরে পাঁচ দিন করে নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের ফেরিতে ওঠার আগে বাস থেকে নামতে হবে এবং এ বিষয়ে সচেতনতা বাড়ানো হবে।
লঞ্চে লাইফ জ্যাকেট ও বয়া রাখা বাধ্যতামূলক করা হয়েছে, পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় নিষিদ্ধ থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কেএম ইয়াহিয়া নয়ন, নির্বাহী সম্পাদক: ম.ত.ই- তৌহিদ, সহ সম্পাদক: নুসরাত ফারহানা নীলিমা, বার্তা সম্পাদক: মুহাম্মদ সাদেক।
Copyright © 2026 Daily Today Times. All rights reserved.