
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কক্সবাজার জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মেহেদীর নির্বাহী সম্পাদক মো. নাজিম উদ্দীন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে পর্যটন নগরী কক্সবাজারের একটি রেস্তোরাঁ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএমএসএফ-এর কেন্দ্রীয় সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, “দেশের সাংবাদিকদের সার্বিক সুরক্ষায় ‘সুরক্ষা আইন’ বাস্তবায়নের পাশাপাশি দ্রুত পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করা জরুরি। আমরা অবিলম্বে সরকারকে এই উদ্যোগ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।”
সংগঠনের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, সহ-সভাপতি এম জাহেদ চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া এবং যুগ্ম সম্পাদক আব্দুর রহিম।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ইকবাল বাহার চৌধুরীসহ চকরিয়া, পেকুয়া,উখিয়া,টেকনাফ,মহেষখালী,কুতুবদিয়া শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন