ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২৬ মে ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদুল আজহায় ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে টানা ৮ দিনের ছুটিতে বন্ধ থাকছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম। আজ রোববার ছুটি পূর্ববর্তী শেষ কর্মদিবস হিসেবে ব্যাপক ব্যস্ততা ছিল বন্দরে। আগামীকাল সোমবার থেকে ছুটিতে থাকছে ত্রিদেশিয় বাণিজ্যিক কেন্দ্র খ্যাত বুড়িমারী স্থলবন্দর।

বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জানা গেছে, ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহার ছুটির বিষয়ে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংরাবান্ধা স্থালবন্দরের ব্যবসায়ীদের সব সংগঠনের নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সোমবার (২৫ মে) থেকে পরবর্তী সোমবার (১ জুন) পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী মঙ্গলবার (২ জুন) যথারীতি বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়ত স্বাভাবিক থাকবে। উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে ছুটির পত্র বিনিময় করা হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের শুল্ক স্টেশন ও সিএনএফ কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ ৮ দিন বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (২ জুন) বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারীদের যাতায়ত স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ‘ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ ব্যবসায়ী কার্যক্রম ৮ দিন বন্ধ রাখা হবে জানিয়ে চিঠি দিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

কক্সবাজারে বিএমএসএফ’র জেলা কমিটি গঠিত: সভাপতি জসিম, সম্পাদক নাজিম

ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে ভর্তি ‘ডেইলি টুডে টাইমস’ এর নির্বাহী সম্পাদক তৌহিদ সিকদার

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন

ব্রাজিল বনাম নরওয়ে: ঐতিহাসিক সেই ‘অভিশাপ’। জয়ের সম্ভাবনা ৫৩.৬% -২২.৪%

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকীর দায়িত্ব গ্রহণ

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

চকরিয়ায় সংস্কারহীন ২৫০০ মিটার সড়ক যেন ফসলি জমি, বর্ষায় ১৬ হাজার মানুষের চরম দুর্ভোগ

কবিতা

১০

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

১১

চকরিয়ায় সরকারি ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে আবেদন করেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল 

১২

‎পেকুয়ায় এক যুগেও সংস্কারহীন ৫০০ মিটার সড়ক, জনদুর্ভোগ চরমে ‎

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

১৪

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

১৫

ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি ​

১৬

Eye specialist Professor Dr. Rabiul Hossain passes away

১৭

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৮

মসজিদের দান করা জমি ‘উধাও’: ভুয়া খতিয়ানের কারসাজিতে ম্যাক্সের উন্নয়ন কাজে বাধা!

১৯

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

২০