ব্রেকিং নিউজ
Agami IT
২৯ এপ্রিল ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ৬৮ রাউন্ড গুলিসহ ৫ জন গ্রেফতার

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৬৮ রাউন্ড গুলিসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ পারগেন্ডারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন আলমগীর হোসেন ওরফে সালাউদ্দিন (৫০), সজিব (২৭), আশা আক্তার ঝর্ণা (২০) স্বামী সজিব (২৭), অপু বেপারী ওরফে কুরবান (২৪) এবং খোকন (৫৬)। আলমগীর, সজিব, ঝর্ণা ও অপু দক্ষিণ কেরানীগঞ্জ থানার খেজুরবাগ এলাকার বাসিন্দা এবং খোকনের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার পাঁচগাঁও এলাকায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সদর কোম্পানির একটি দল নিয়মিত মাদকবিরোধী ও বিশেষ অভিযান পরিচালনার সময় দক্ষিণ পারগেন্ডারিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৬৮ রাউন্ড গুলি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং পাঁচজনকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক মো আনোয়ার হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিতে র‌্যাব নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

কক্সবাজারে বিএমএসএফ’র জেলা কমিটি গঠিত: সভাপতি জসিম, সম্পাদক নাজিম

ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে ভর্তি ‘ডেইলি টুডে টাইমস’ এর নির্বাহী সম্পাদক তৌহিদ সিকদার

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন

ব্রাজিল বনাম নরওয়ে: ঐতিহাসিক সেই ‘অভিশাপ’। জয়ের সম্ভাবনা ৫৩.৬% -২২.৪%

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকীর দায়িত্ব গ্রহণ

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

চকরিয়ায় সংস্কারহীন ২৫০০ মিটার সড়ক যেন ফসলি জমি, বর্ষায় ১৬ হাজার মানুষের চরম দুর্ভোগ

কবিতা

১০

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

১১

চকরিয়ায় সরকারি ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে আবেদন করেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল 

১২

‎পেকুয়ায় এক যুগেও সংস্কারহীন ৫০০ মিটার সড়ক, জনদুর্ভোগ চরমে ‎

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

১৪

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

১৫

ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি ​

১৬

Eye specialist Professor Dr. Rabiul Hossain passes away

১৭

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৮

মসজিদের দান করা জমি ‘উধাও’: ভুয়া খতিয়ানের কারসাজিতে ম্যাক্সের উন্নয়ন কাজে বাধা!

১৯

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

২০