ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
১৮ মে ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ‘ডিএমপির’ সমন্বয় সভা

প্রতিবেদন : লিটন আফরোজ
‎আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তা, যান চলাচল ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ লক্ষ্যে সোমবার (১৮ মে) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সংশ্লিষ্ট সংগঠন, সিটি করপোরেশনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন

সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
‎সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, “রাষ্ট্র ও শহর আমাদের সবার। এই শহরকে সচল ও নিরাপদ রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি জানান, ঈদকে কেন্দ্র করে রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক কারবার প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে এবং তা আরও জোরদার করা হবে।

‎তিনি নৌপথে যাত্রী নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করে বলেন, কোনোভাবেই লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। একই সঙ্গে ঈদের সময় সড়ক খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন ডিএমপি কমিশনার।

‎সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঈদকে কেন্দ্র করে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন।

পরে উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নিজ নিজ মতামত ও পরামর্শ প্রদান করেন।

‎সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‎এছাড়া সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন, বাস ও লঞ্চ মালিক সমিতি, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বিকেএমইএ, বিজিএমইএসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

 

‎সভা শেষে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, ঈদকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান, বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও শপিংমল এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে বিশেষ মনিটরিং টিম মাঠে কাজ করবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

কক্সবাজারে বিএমএসএফ’র জেলা কমিটি গঠিত: সভাপতি জসিম, সম্পাদক নাজিম

ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে ভর্তি ‘ডেইলি টুডে টাইমস’ এর নির্বাহী সম্পাদক তৌহিদ সিকদার

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন

ব্রাজিল বনাম নরওয়ে: ঐতিহাসিক সেই ‘অভিশাপ’। জয়ের সম্ভাবনা ৫৩.৬% -২২.৪%

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকীর দায়িত্ব গ্রহণ

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

চকরিয়ায় সংস্কারহীন ২৫০০ মিটার সড়ক যেন ফসলি জমি, বর্ষায় ১৬ হাজার মানুষের চরম দুর্ভোগ

কবিতা

১০

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

১১

চকরিয়ায় সরকারি ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে আবেদন করেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল 

১২

‎পেকুয়ায় এক যুগেও সংস্কারহীন ৫০০ মিটার সড়ক, জনদুর্ভোগ চরমে ‎

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

১৪

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

১৫

ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি ​

১৬

Eye specialist Professor Dr. Rabiul Hossain passes away

১৭

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৮

মসজিদের দান করা জমি ‘উধাও’: ভুয়া খতিয়ানের কারসাজিতে ম্যাক্সের উন্নয়ন কাজে বাধা!

১৯

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

২০