ব্রেকিং নিউজ
চকরিয়া প্রতিনিধি
৪ জুলাই ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

চকরিয়া পৌরসভার টিকাদানকারী চম্পক দত্তের বিরুদ্ধে জনসম্মুখে এক নারীকে চরম হেনস্তা, শ্লীলতাহানি ও আবাসিক হোটেলে যাওয়ার অনৈতিক কুপ্রস্তাব দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। গত ৪ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক দুপুর ১২:৩০ ঘটিকায় চকরিয়া কোরক বিদ্যাপীঠের সামনের রাস্তায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী নারী ইয়াছমিন সুলতানা লাইলা জানান, তিনি তার ছেলের স্কুলের অভিভাবক সমাবেশে অংশ নেওয়ার জন্য চকরিয়া কোরক বিদ্যাপীঠের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। পথিমধ্যে পূর্ব পরিচিত হওয়ার সুবাদে চকরিয়া পৌরসভার টিকাদানকারী চম্পক দত্তের সাথে তার দেখা হয় এবং সালাম দেয়। কিন্তু কুশল বিনিময়ের একপর্যায়ে চম্পক দত্ত তাকে অত্যন্ত আপত্তিকর ও অনৈতিক কুপ্রস্তাব দেন এবং একটি আবাসিক হোটেলে গিয়ে অবৈধ যৌনমিলন করার আহ্বান জানান।
​একজন মুসলিম নারী হিসেবে এই ধৃষ্টতায় চরম মর্মাহত ও অপমানিত বোধ করে ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে তাকে আল্লাহর ভয় দেখিয়ে কালিমা পড়ার প্রস্তাব দেন। কিন্তু অভিযুক্ত চম্পক দত্ত নিজের ভুল স্বীকার না করে আরও বেশি উগ্র ও খারাপ আচরণ শুরু করেন। এমতাবস্থায় জনসম্মুখে নিজের আত্মসম্মান ও সম্ভ্রম রক্ষার্থে উক্ত নারী তাকে একটি চড় মারতে বাধ্য হন।

ভুক্তভোগীর অভিযোগ, চড় খাওয়ার পর চম্পক দত্ত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হুমকি দেয় যে, এই কুপ্রস্তাবের বিষয়ে কাউকে জানালে তাকে মিথ্যা মামলায় জড়ানো হবে এবং পৌরসভা থেকে কোনো ধরনের নাগরিক সেবা দেওয়া হবে না। এই ঘটনার পর থেকে ভুক্তভোগী নারী চরম সামাজিক নিরাপত্তাহীনতা ও মানসিক ট্রমার মধ্যে ভুগছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় কয়েকজন জানান, অভিযুক্ত চম্পক দত্তের চরিত্র ভালো নয়। ইতিপূর্বেও তার এমন নারীলোভী আচরণের কারণে তার স্ত্রী তাকে ছেড়ে অন্যজনের সাথে চলে গেছেন বলে জানা যায়।
​এদিকে অভিযুক্ত চম্পক দত্তের কাছে মুঠোফোনে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “উক্ত মহিলাটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।” এই বিষয়ে তিনি চকরিয়া থানার ওসিকে কল করে জানিয়েছেন বলেও দাবি করেন।

পৌরসভার একজন দায়িত্বশীল কর্মচারী হয়ে জনসম্মুখে একজন নারীর প্রতি এমন চন্ডাল, মানহানিকর ও অনৈতিক আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। ভুক্তভোগী নারী ইয়াছমিন সুলতানা লাইলা উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে লম্পট ও চরিত্রহীন পৌর কর্মচারী চম্পক দত্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তার সামাজিক নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

কক্সবাজারে বিএমএসএফ’র জেলা কমিটি গঠিত: সভাপতি জসিম, সম্পাদক নাজিম

ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে ভর্তি ‘ডেইলি টুডে টাইমস’ এর নির্বাহী সম্পাদক তৌহিদ সিকদার

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন

ব্রাজিল বনাম নরওয়ে: ঐতিহাসিক সেই ‘অভিশাপ’। জয়ের সম্ভাবনা ৫৩.৬% -২২.৪%

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকীর দায়িত্ব গ্রহণ

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

চকরিয়ায় সংস্কারহীন ২৫০০ মিটার সড়ক যেন ফসলি জমি, বর্ষায় ১৬ হাজার মানুষের চরম দুর্ভোগ

কবিতা

১০

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

১১

চকরিয়ায় সরকারি ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে আবেদন করেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল 

১২

‎পেকুয়ায় এক যুগেও সংস্কারহীন ৫০০ মিটার সড়ক, জনদুর্ভোগ চরমে ‎

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

১৪

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

১৫

ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি ​

১৬

Eye specialist Professor Dr. Rabiul Hossain passes away

১৭

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৮

মসজিদের দান করা জমি ‘উধাও’: ভুয়া খতিয়ানের কারসাজিতে ম্যাক্সের উন্নয়ন কাজে বাধা!

১৯

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

২০