ব্রেকিং নিউজ
চকরিয়া প্রতিনিধি
২ অক্টোবর ২০২৬, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জিসান হত্যা: কালু ড্রাইভারকে ফাঁসানোর অভিযোগ পরিবারের, তদন্ত সংস্থা পরিবর্তনের দাবি বাদীর

 

কক্সবাজারের চকরিয়ায় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসান হত্যা মামলায় আনোয়ার হোসেন ওরফে কালু ড্রাইভারের গ্রেপ্তার ও ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে তার পরিবার। পরিবারের দাবি, কালু ড্রাইভার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। পারিবারিক বিরোধের জেরে তাকে মামলায় জড়ানো হয়েছে।

শুক্রবার বিকেলে কাকারা ইউনিয়নের লোটনী এলাকায় কালু ড্রাইভারের বাড়িতে সংবাদ সম্মেলন করে তার পরিবার। এ সময় লিখিত বক্তব্যে কালুর ছেলে মোহাম্মদ ইমন উদ্দিন অভিযোগ করেন, একজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে পারিবারিক বিরোধের জেরে তার বাবাকে মামলায় জড়ানো হয়েছে।

পরিবারের আরও অভিযোগ, কালু ড্রাইভারকে কয়েক দিন থানায় আটকে রেখে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। পরে চাপ প্রয়োগ করে তার কাছ থেকে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ইমন উদ্দিন বলেন, তারা কোনো প্রতিশোধ চান না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে তার বাবাকে মুক্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

এদিকে জিসান হত্যা মামলার বাদী ও নিহতের বড় ভাই কায়সার হামিদ বলেন, কালু ড্রাইভারের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। তবে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা তিনি জানেন না।

কায়সার হামিদ আরও বলেন, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ঘাটন হয়নি। এ কারণে তিনি তদন্ত সংস্থা পরিবর্তনের দাবিও জানান।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, জিসান হত্যা মামলায় আনোয়ার হোসেন ওরফে কালু ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী-কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে ছাত্রদল নেতা জিসানের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে তাকে অপহরণ করা হয়েছিল বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ ঘটনায় চকরিয়া থানায় হত্যা মামলা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে কালু ড্রাইভারের পরিবার ও নিহতের স্বজনরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিসান হত্যা: কালু ড্রাইভারকে ফাঁসানোর অভিযোগ পরিবারের, তদন্ত সংস্থা পরিবর্তনের দাবি বাদীর

১

সাংবাদিক আবুল কাশেমের বিরুদ্ধে হওয়া সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে চকরিয়ায় মানববন্ধন

২

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

৩

কক্সবাজারে বিএমএসএফ’র জেলা কমিটি গঠিত: সভাপতি জসিম, সম্পাদক নাজিম

৪

ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে ভর্তি ‘ডেইলি টুডে টাইমস’ এর নির্বাহী সম্পাদক তৌহিদ সিকদার

৫

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন

৬

ব্রাজিল বনাম নরওয়ে: ঐতিহাসিক সেই ‘অভিশাপ’। জয়ের সম্ভাবনা ৫৩.৬% -২২.৪%

৭

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকীর দায়িত্ব গ্রহণ

৮

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

৯

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

১০

চকরিয়ায় সংস্কারহীন ২৫০০ মিটার সড়ক যেন ফসলি জমি, বর্ষায় ১৬ হাজার মানুষের চরম দুর্ভোগ

১১

কবিতা

১২

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

১৩

চকরিয়ায় সরকারি ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে আবেদন করেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল 

১৪

‎পেকুয়ায় এক যুগেও সংস্কারহীন ৫০০ মিটার সড়ক, জনদুর্ভোগ চরমে ‎

১৫

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

১৬

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

১৭

ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি ​

১৮

Eye specialist Professor Dr. Rabiul Hossain passes away

১৯

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

২০