ব্রেকিং নিউজ
LITON AFROZ
১৬ মে ২০২৬, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বামীর কবরের পাশেই স্ত্রী ও ৩ সন্তানকে দাফন

নারায়নগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে।

নারায়নগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১০টায় স্ত্রী ও তিন সন্তানের লাশ পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়নের উত্তর কনকদিয়া গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। এর আগে, রোববার গৃহকর্তা কালাম মিয়ার লাশ সেখানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, কালাম মিয়া দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় কাঁচামালের ব্যবসা করতেন। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ভুইগড় এলাকার একটি ১০ তলা ভবনের নিচতলায় দু’টি রুম ভাড়া নিয়ে থাকতেন তিনি।

‎গত রোববার সকাল ৬টার দিকে কালাম মিয়া রান্নাঘরে গ্যাসের চুলায় তরকারি গরম করতে যান। তখন স্ত্রী ও সন্তানরা গভীর ঘুমে ছিলেন। ঘরটিতে আগে থেকেই জমে থাকা লিকেজ গ্যাস দেশলাইয়ের সংস্পর্শে আসতেই বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

জ্বলন্ত আগুনের মাঝেও বাবা কালাম মিয়া ঘরের দরজা খুলে দগ্ধ ছেলে মুন্নাকে বাইরে বের করে দিতে পেরেছিলেন। কিন্তু ততক্ষণে আগুনে কামালের স্ত্রী ও দুই কন্যাসন্তানসহ সবাই আহত হন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

‎বার্ন ইউনিটের বিছানায় একে একে নিভে গেছে পাঁচটি প্রাণ। মৃত্যুর এই নির্মম মিছিলে প্রথমে বিদায় নেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি কালাম মিয়া। দুর্ঘটনার দিন রোববারই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎এরপর বুধবার বিকেলে ৭ বছরের শিশু কথার মৃত্যু হয়। এরপর বুধবার রাত ১১টার দিকে একমাত্র ছেলে মুন্নারও (১২) মৃত্যু হয় এবং বৃহস্পতিবার মেজো মেয়ে মুন্নীর (৯) মৃত্যু হয়। পরে শুক্রবার সকাল ৮টায় মা সালমা বেগমের (৪০) মৃত্যু হয়।

‎কালাম মিয়ার চাচাতো ভাই সোহাগ বলেন, ‘প্রায় ২০ থেকে ২২ বছর আগে কামাল বাড়ি ছেড়ে ঢাকায় গিয়ে উজিরপুরে বিয়ে করেছিল। কত কষ্ট করে ফতুল্লার ব্যবসাটা দাঁড় করাল। মাত্র ২০ থেকে ২৫ দিন আগেও ঢাকায় ওর সাথে আমার দেখা হয়েছিল। ভাবতেই পারছি না, ভাই-ভাবী আর পুলাপাইনডি এভাবে আমাদের ছেড়ে এক্কেরে চলে যাবে!’

‎কালাম মিয়ার বোন রাসেদা বেগম বলেন, ‘ঈদের আগে ভাইয়ের সাথে শেষ দেখা হয়েছিল। বাড়িতে ভাইয়েরা মিলে একটা নতুন বিল্ডিংয়ের কাজ ধরছিল। ভাই বলছিল ‘এবার কোরবানির ঈদে বাড়ি আইসা ঘরের কাজ শেষ করমু, বাকি জীবনটা স্ত্রী-সন্তান নিয়া দেশের বাড়িতেই থাকমু।’ ভাই আমার বাড়ি ফিরল, কিন্তু লাশ হয়া!’

‎এদিকে, এ ঘটনায় ভবন কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন এক স্বজন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাসার গ্যাসের পাইপ লিকেজ হওয়ার বিষয়টি কালাম মিয়া আগের দিনই ভবনের দারোয়ানকে জানিয়েছিলেন। কিন্তু দারোয়ান অলসতা করে বাড়ির মালিককে বিষয়টি জানাননি। যদি সময়মতো ব্যবস্থা নেয়া হতো, তবে আজ একটি পুরো পরিবার এভাবে শেষ হয়ে যেত না।’

‎গ্যাসের আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাউফলের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। পাশাপাশি তার ব্যক্তিগত পক্ষ থেকে নিহতদের লাশ পরিবহন ও দাফন সম্পন্ন করার যাবতীয় ব্যবস্থা করা হয়।

 

  •  স্বামীর কবরের পাশেই স্ত্রী ও ৩ সন্তানকে দাফন
  •  #NewsDBN
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

কক্সবাজারে বিএমএসএফ’র জেলা কমিটি গঠিত: সভাপতি জসিম, সম্পাদক নাজিম

ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে ভর্তি ‘ডেইলি টুডে টাইমস’ এর নির্বাহী সম্পাদক তৌহিদ সিকদার

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন

ব্রাজিল বনাম নরওয়ে: ঐতিহাসিক সেই ‘অভিশাপ’। জয়ের সম্ভাবনা ৫৩.৬% -২২.৪%

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকীর দায়িত্ব গ্রহণ

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

চকরিয়ায় সংস্কারহীন ২৫০০ মিটার সড়ক যেন ফসলি জমি, বর্ষায় ১৬ হাজার মানুষের চরম দুর্ভোগ

কবিতা

১০

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

১১

চকরিয়ায় সরকারি ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে আবেদন করেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল 

১২

‎পেকুয়ায় এক যুগেও সংস্কারহীন ৫০০ মিটার সড়ক, জনদুর্ভোগ চরমে ‎

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

১৪

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

১৫

ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি ​

১৬

Eye specialist Professor Dr. Rabiul Hossain passes away

১৭

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৮

মসজিদের দান করা জমি ‘উধাও’: ভুয়া খতিয়ানের কারসাজিতে ম্যাক্সের উন্নয়ন কাজে বাধা!

১৯

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

২০