ব্রেকিং নিউজ
Agami IT
২০ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদে নেই তেলের সংকট, বাইরে মানুষের হাহাকার: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান অভিযোগ করেছেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাঁর ভাষ্য, সংসদের ভেতরে বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই, অথচ সংসদের বাইরে সাধারণ মানুষ তেলের জন্য হাহাকার করছে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদ-এ জ্বালানি সংকট নিয়ে আলোচনার জন্য একটি মূলতবি প্রস্তাব উত্থাপনের সময় তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বক্তব্যের শুরুতে ড. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ আশা করছে সংসদে জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হবে, কারণ এটি এখন দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা সম্ভব হচ্ছে না—এটিকে তিনি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। তিনি আরও জানান, শুধু পত্রিকা বা সামাজিক যোগাযোগমাধ্যম নয়, নিজে মাঠপর্যায়ে পরিস্থিতি দেখে তিনি সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ লক্ষ্য করেছেন।

তিনি বলেন, সংসদের প্রতিটি মুহূর্তই জনগণের করের টাকায় পরিচালিত হয়। এই প্রতিষ্ঠান জনগণের সম্পদ দিয়ে গড়ে উঠেছে এবং জনপ্রতিনিধিরা এখানে নিজেদের জন্য নয়, বরং জনগণের কথা বলার জন্য আসেন। তাই এমন চরম দুর্ভোগের সময়েও যদি জনগণের কণ্ঠ সংসদে প্রতিফলিত না হয়, তবে এই প্রতিষ্ঠানে থাকার সার্থকতা নিয়ে প্রশ্ন ওঠে।

দেশের বর্তমান জ্বালানি ও গ্যাস সংকটকে তিনি ‘সবচেয়ে বার্নিং ইস্যু’ হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। তার দাবি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, বাস্তবে তার প্রতিফলন নেই। তিনি বলেন, একদিকে সংসদে বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই, অন্যদিকে বাস্তবে মানুষ তেলের জন্য দিশেহারা। সংকটের কারণেই উচ্চ আদালতের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও ভার্চুয়াল কার্যক্রম চালু করতে হয়েছে— যা সংকট না থাকলে প্রয়োজন হতো না বলেও তিনি মন্তব্য করেন।

ড. শফিকুর রহমান আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও যুদ্ধের প্রভাব তিনি অস্বীকার করছেন না। তবে তিনি জোর দিয়ে বলেন, এই সংকট মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার সুযোগ থাকা উচিত। বিরোধী দল হিসেবেও তারা সমাধানে ভূমিকা রাখতে চান, মতামত দিতে চান। কিন্তু সব দায়িত্ব যদি শুধু সরকারি দলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে অন্য জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব কীভাবে পালন করবেন—সেটি নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

শেষে স্পিকারের উদ্দেশে তিনি বলেন, জ্বালানি সংকট দেশের অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত, কারণ পুরো অর্থনীতির চাকা শক্তি ও জ্বালানির ওপর নির্ভরশীল। তাই বিষয়টি দায়সারাভাবে নিষ্পত্তি না করে, সংসদ নেতার উপস্থিতিতে বিস্তারিত আলোচনার জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

কক্সবাজারে বিএমএসএফ’র জেলা কমিটি গঠিত: সভাপতি জসিম, সম্পাদক নাজিম

ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে ভর্তি ‘ডেইলি টুডে টাইমস’ এর নির্বাহী সম্পাদক তৌহিদ সিকদার

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন

ব্রাজিল বনাম নরওয়ে: ঐতিহাসিক সেই ‘অভিশাপ’। জয়ের সম্ভাবনা ৫৩.৬% -২২.৪%

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকীর দায়িত্ব গ্রহণ

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

চকরিয়ায় সংস্কারহীন ২৫০০ মিটার সড়ক যেন ফসলি জমি, বর্ষায় ১৬ হাজার মানুষের চরম দুর্ভোগ

কবিতা

১০

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

১১

চকরিয়ায় সরকারি ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে আবেদন করেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল 

১২

‎পেকুয়ায় এক যুগেও সংস্কারহীন ৫০০ মিটার সড়ক, জনদুর্ভোগ চরমে ‎

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

১৪

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

১৫

ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি ​

১৬

Eye specialist Professor Dr. Rabiul Hossain passes away

১৭

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৮

মসজিদের দান করা জমি ‘উধাও’: ভুয়া খতিয়ানের কারসাজিতে ম্যাক্সের উন্নয়ন কাজে বাধা!

১৯

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

২০