
তুমি এলেই তোমার চুলের খানিক ভুলে গন্ধ নেব।
✍️জিহাদুল ইসলাম
তোমার ঘ্রাণে খুজবো নেশা
নিশ্বাস টা বন্ধ করব।
রাঙ্গামাটির সেই পাহাড়ে ছেড়ে দেবো তোমায় আমি,
মেঘ এলেই বদলে যাব এবার।
হবো তোমার আমি——,
তুমি এলেই কিনে দেবো
রাঙ্গামাটির পাহাড় সবি;
মেঘের ঢেউয়ে হাত বাড়াবো
কাছাকাছি এলেই যদি।
তুমি মেঘ হয়ে দাঁড়িয়ে থাকো
তবুও দেখো আমায় একটু কাছে,
আমি সেই পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকবো,
সারা জীবন তোমার পাশে।
✍️রাঙ্গামাটি থেকে…..
মন্তব্য করুন