ব্রেকিং নিউজ
অনলাইন নিউজডেস্ক
১ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুচকা খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে তরুণের মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদের দিন ফুচকা খাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত শিপন মিয়া (১৮) নামে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আযম।

এর আগে গত রোববার (৩১ মে) উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী ও মরিচারচর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঈদের দিন বিকেলে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুচকা বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামের কিশোরদের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেলে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুচকা ও অন্যান্য খাবারের দোকানে ভিড় ছিল। এ সময় চরআলগী ও মরিচারচর গ্রামের কিশোরদের মধ্যে ফুচকা খাওয়াকে কেন্দ্র করে অর্ডার দেওয়া ও পরিবেশন নিয়ে বিরোধের সূত্রপাত হয়।

পরে তা হাতাহাতিতে রূপ নেয় এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে রাতে সংঘর্ষের জের ধরে আরও হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের লোকজন আহত হন এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

নিহত শিপন মিয়া মরিচারচর গ্রামের রমজান আলীর ছেলে।

এদিকে সংঘর্ষ থামাতে গিয়ে মরিচারচর গ্রামের মো. ইব্রাহিম মিয়া আহত হন বলে জানা গেছে। তিনি অভিযোগ করে বলেন, তাকে ডেকে নিয়ে হামলা করা হয় এবং তার কাছ থেকে নগদ অর্থও ছিনিয়ে নেওয়া হয়। পরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, ওই হামলার সময় একটি বিয়ের আয়োজনও ক্ষতিগ্রস্ত হয়। রান্না করা খাবার, আসবাবপত্র ও প্রস্তুতকৃত আয়োজন নষ্ট হয়ে যাওয়ায় বিয়ের অনুষ্ঠান বিঘ্নিত হয় এবং পরে ভিন্নভাবে সম্পন্ন করতে হয়।

নাজিম উদ্দিনের ভাই আলাল উদ্দিন বলেন, আমাদের কোনো দোষ ছিল না। বর আসার আগেই সবকিছু নষ্ট করে দেওয়া হয়েছে। আমার ভাই মানসিকভাবে ভেঙে পড়েছেন। আমরা এর বিচার চাই।

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আযম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে হত্যাকাণ্ডসহ পুরো ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লি/আ/নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

কক্সবাজারে বিএমএসএফ’র জেলা কমিটি গঠিত: সভাপতি জসিম, সম্পাদক নাজিম

ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে ভর্তি ‘ডেইলি টুডে টাইমস’ এর নির্বাহী সম্পাদক তৌহিদ সিকদার

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন

ব্রাজিল বনাম নরওয়ে: ঐতিহাসিক সেই ‘অভিশাপ’। জয়ের সম্ভাবনা ৫৩.৬% -২২.৪%

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকীর দায়িত্ব গ্রহণ

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

চকরিয়ায় সংস্কারহীন ২৫০০ মিটার সড়ক যেন ফসলি জমি, বর্ষায় ১৬ হাজার মানুষের চরম দুর্ভোগ

কবিতা

১০

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

১১

চকরিয়ায় সরকারি ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে আবেদন করেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল 

১২

‎পেকুয়ায় এক যুগেও সংস্কারহীন ৫০০ মিটার সড়ক, জনদুর্ভোগ চরমে ‎

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

১৪

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

১৫

ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি ​

১৬

Eye specialist Professor Dr. Rabiul Hossain passes away

১৭

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৮

মসজিদের দান করা জমি ‘উধাও’: ভুয়া খতিয়ানের কারসাজিতে ম্যাক্সের উন্নয়ন কাজে বাধা!

১৯

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

২০