ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
১৬ মে ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তরার BNS সেন্টারে, হোটেল স্টার প্লাসে, দেহব্যবসার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত বিএনএস সেন্টারের ওপরের তলায় থাকা ‘হোটেল স্টার প্লাস’-এ দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ, মাদক, জুয়া ও দেহব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের চোখের সামনেই এসব কর্মকাণ্ড চললেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

‎অভিযোগ রয়েছে, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণীদের অবাধ মেলামেশার জন্য সহজেই ভাড়া দেওয়া হচ্ছে হোটেলের কক্ষ। এসি ও নন-এসি রুমের প্রচারণায় বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে এলাকায় ছড়ানো হচ্ছে ছোট ছোট কার্ড। কার্ডে হোটেলের নির্দিষ্ট ঠিকানা উল্লেখ না থাকলেও এলাকার নাম দিয়ে যোগাযোগের আহ্বান জানানো হয়।

‎অনুসন্ধানে দেখা যায়, কার্ডে থাকা নম্বরে যোগাযোগ করলে একজন ব্যক্তি ফোনে দিকনির্দেশনা দেন এবং বিএনএস সেন্টারের সামনে পৌঁছালে কয়েকজন যুবক ঘিরে ধরে নির্দিষ্ট কক্ষে নিয়ে যায়। সেখানে থাকা কথিত ‘ম্যানেজার’ বিভিন্ন বয়সী মেয়েদের দেখিয়ে পছন্দ জানতে চান এবং চার থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে রাত কাটানোর প্রস্তাব দেন।

সংশ্লিষ্টদের দাবি, তাদের পেছনে প্রভাবশালী ‘বড় ভাই’ থাকায় সবকিছু ম্যানেজ করেই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। যদিও কারও প্রকৃত পরিচয় প্রকাশ করা হয়নি।

অভিযোগ রয়েছে, হোটেলের আড়ালে সংঘবদ্ধ দালালচক্র যৌনকর্মী সরবরাহসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

স্থানীয় সচেতন মহল বলছে, উত্তরার মতো অভিজাত এলাকায় প্রকাশ্যে এ ধরনের কার্যকলাপ আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

  •  হোটেল স্টার প্লাস
  •  #NewsDBN
  •  প্রকাশ্য দেহ ব্যবসা

 রাজধানীর উত্তরায় হোটেল স্টার প্লাস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

কক্সবাজারে বিএমএসএফ’র জেলা কমিটি গঠিত: সভাপতি জসিম, সম্পাদক নাজিম

ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে ভর্তি ‘ডেইলি টুডে টাইমস’ এর নির্বাহী সম্পাদক তৌহিদ সিকদার

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন

ব্রাজিল বনাম নরওয়ে: ঐতিহাসিক সেই ‘অভিশাপ’। জয়ের সম্ভাবনা ৫৩.৬% -২২.৪%

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকীর দায়িত্ব গ্রহণ

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

চকরিয়ায় সংস্কারহীন ২৫০০ মিটার সড়ক যেন ফসলি জমি, বর্ষায় ১৬ হাজার মানুষের চরম দুর্ভোগ

কবিতা

১০

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

১১

চকরিয়ায় সরকারি ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে আবেদন করেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল 

১২

‎পেকুয়ায় এক যুগেও সংস্কারহীন ৫০০ মিটার সড়ক, জনদুর্ভোগ চরমে ‎

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

১৪

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

১৫

ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি ​

১৬

Eye specialist Professor Dr. Rabiul Hossain passes away

১৭

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৮

মসজিদের দান করা জমি ‘উধাও’: ভুয়া খতিয়ানের কারসাজিতে ম্যাক্সের উন্নয়ন কাজে বাধা!

১৯

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

২০