ব্রেকিং নিউজ
Agami IT
২০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে ছাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে প্রধান শিক্ষক আটক

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার একটি কিন্ডারগার্টেনের ছাত্রীদের সঙ্গে অসদাচরণ ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে মো. জাকির হোসেন খন্দকার নামে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে  আটক করেছে পুলিশ।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে অভিযুক্তকে আটক করা হয়।

অভিযুক্ত মো. জাকির হোসেন খন্দকার উপজেলার চুনকুটিয়া ঝাউবাড়ী এলাকার ব্রাইট লাইফ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কয়েকজন ছাত্রীকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে তিনি একা পেলে তাদের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন এবং কু-প্রস্তাব দিতেন। ঘটনার দিন সকালে এক ছাত্রীকে কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক জড়িয়ে ধরার চেষ্টা করলে সে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে আসে। পরে বিষয়টি প্রকাশ পেলে আরও কয়েকজন শিক্ষার্থী একই ধরনের অভিযোগ তোলে।

এ ঘটনায় এক ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন।

অভিযোগে বলা হয়, তার মেয়েসহ একাধিক শিক্ষার্থীকে ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে অসদাচরণ করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

কক্সবাজারে বিএমএসএফ’র জেলা কমিটি গঠিত: সভাপতি জসিম, সম্পাদক নাজিম

ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে ভর্তি ‘ডেইলি টুডে টাইমস’ এর নির্বাহী সম্পাদক তৌহিদ সিকদার

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন

ব্রাজিল বনাম নরওয়ে: ঐতিহাসিক সেই ‘অভিশাপ’। জয়ের সম্ভাবনা ৫৩.৬% -২২.৪%

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকীর দায়িত্ব গ্রহণ

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

চকরিয়ায় সংস্কারহীন ২৫০০ মিটার সড়ক যেন ফসলি জমি, বর্ষায় ১৬ হাজার মানুষের চরম দুর্ভোগ

কবিতা

১০

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

১১

চকরিয়ায় সরকারি ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে আবেদন করেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল 

১২

‎পেকুয়ায় এক যুগেও সংস্কারহীন ৫০০ মিটার সড়ক, জনদুর্ভোগ চরমে ‎

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

১৪

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

১৫

ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি ​

১৬

Eye specialist Professor Dr. Rabiul Hossain passes away

১৭

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৮

মসজিদের দান করা জমি ‘উধাও’: ভুয়া খতিয়ানের কারসাজিতে ম্যাক্সের উন্নয়ন কাজে বাধা!

১৯

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

২০