ব্রেকিং নিউজ
Agami IT
২ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির নামে অপরাধীদের দলে স্থান নেই: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক কারবারে জড়িতদের দলে রাখা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, দলের ভেতর থেকেই এসব অপরাধ কঠোরভাবে দমন করা হবে এবং কোনোভাবেই অপরাধীদের প্রশ্রয় দেওয়া হবে না।

 

শনিবার (০২ মে) তারানগর ইউনিয়নের বটতলী স্কুল মাঠে ইউনাইটেড ফ্রেন্ডস এসোসিয়েশন ফর কো-অপারেশন (ওফেক) পুনর্মিলনী-২০২৬ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণার আলোকে দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে দল কাজ করছে এবং এই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আমান উল্লাহ আমান আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা জমি দখলের মতো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে ইতিবাচক ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, কোনো অবস্থাতেই মাদক কারবারি, চাঁদাবাজ বা ভূমিদখলকারীদের পক্ষে তদবির করা যাবে না।

ইউনাইটেড ফ্রেন্ডস এসোসিয়েশন ফর কো-অপারেশন (ওফেক) এর সভাপতি আমানউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম উপজেলা প্রকৌশলী, সাংগঠনিক সম্পাদক মফিজুল হক প্রিন্স, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

কক্সবাজারে বিএমএসএফ’র জেলা কমিটি গঠিত: সভাপতি জসিম, সম্পাদক নাজিম

ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে ভর্তি ‘ডেইলি টুডে টাইমস’ এর নির্বাহী সম্পাদক তৌহিদ সিকদার

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন

ব্রাজিল বনাম নরওয়ে: ঐতিহাসিক সেই ‘অভিশাপ’। জয়ের সম্ভাবনা ৫৩.৬% -২২.৪%

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকীর দায়িত্ব গ্রহণ

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

চকরিয়ায় সংস্কারহীন ২৫০০ মিটার সড়ক যেন ফসলি জমি, বর্ষায় ১৬ হাজার মানুষের চরম দুর্ভোগ

কবিতা

১০

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

১১

চকরিয়ায় সরকারি ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে আবেদন করেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল 

১২

‎পেকুয়ায় এক যুগেও সংস্কারহীন ৫০০ মিটার সড়ক, জনদুর্ভোগ চরমে ‎

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

১৪

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

১৫

ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি ​

১৬

Eye specialist Professor Dr. Rabiul Hossain passes away

১৭

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৮

মসজিদের দান করা জমি ‘উধাও’: ভুয়া খতিয়ানের কারসাজিতে ম্যাক্সের উন্নয়ন কাজে বাধা!

১৯

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

২০