ব্রেকিং নিউজ
LITON AFROZ
১৫ মে ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিন-চার সপ্তাহের মধ্যে হামের প্রকোপ কমবে, আশা চিকিৎসকদের

সারাদেশে শিশুদেরকে পর্যাপ্ত পরিমাণ হামের টিকা দেওয়া হয়েছে। সেজন্য আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে হামের প্রকোপ কমে যাওয়ার আশা করছেন বিশেষজ্ঞ চিকিৎসাকরা।

আজ শুক্রবার (১৫ মে) রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে বক্ষব্যাধিক বিষয়ক চিকিৎসকদের সংগঠন লাং ফাউন্ডেশন এবং চেস্ট এন্ড হার্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা এই আশাবাদ ব্যক্ত করেন।

অভিজ্ঞ চিকিৎসকরা বলেন, দেশে হামের প্রাদুর্ভাব চলছে এবং আমরা প্রথমে এই প্রাদুর্ভাব আক্রান্ত শিশুদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি, একই সাথে শোক সন্তপ্ত মা-বাবা প্রতি সমাবেদনা জানাচ্ছি।

তারা বলেন, এই অপূরণীয় ক্ষতি আমাদের জাতীয় জীবনে দুঃখ বেদনার কারণ হয়েছে।

চিকিৎসকরা বলেন, হামের একটি প্রধান কমপ্লিকেশন হচ্ছে নিউমোনিয়া এবং নিউমোনিয়াই হামের মৃত্যুর একটি প্রধান কারণ।

চিকিৎসকরা বলেন, ভাইরাল এবং ব্যাকটেরিয়ার দুই ধরনের নিমোনিয়ায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে । সেজন্য এই কমপ্লিকেশন মোকাবেলায় আমাদের বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞগণ এ বিষয়ে করণীয় সম্পর্কে আমরা সরকারকে চারটি প্রস্তাব দিয়েছি।

এর মধ্যে রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে হামের টিকা দান কর্মসূচিকে অব্যাহত রাখা। দেশের প্রত্যন্ত অঞ্চলের জেলা, উপজেলা এবং বিভাগীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ফিভার কর্নার স্থাপন করে প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর উপস্থিতি নিশ্চিত করা।

চিকিৎসকরা বলেন, অসুস্থ শিশুদের বিষয়ে অভিভাবকদেরকে আরও বেশি সচেতন হতে হবে। আর সেটা হল শিশু অসুস্থ হওয়ার সাথে সাথেই হাসপাতালে নিয়ে যেতে হবে। ঝাড়ফুক বা লোকাল মেডিসিনের দোকান থেকে ওষুধ খাইয়ে রোগ বাড়ানো যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

কক্সবাজারে বিএমএসএফ’র জেলা কমিটি গঠিত: সভাপতি জসিম, সম্পাদক নাজিম

ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে ভর্তি ‘ডেইলি টুডে টাইমস’ এর নির্বাহী সম্পাদক তৌহিদ সিকদার

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন

ব্রাজিল বনাম নরওয়ে: ঐতিহাসিক সেই ‘অভিশাপ’। জয়ের সম্ভাবনা ৫৩.৬% -২২.৪%

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকীর দায়িত্ব গ্রহণ

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

চকরিয়ায় সংস্কারহীন ২৫০০ মিটার সড়ক যেন ফসলি জমি, বর্ষায় ১৬ হাজার মানুষের চরম দুর্ভোগ

কবিতা

১০

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

১১

চকরিয়ায় সরকারি ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে আবেদন করেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল 

১২

‎পেকুয়ায় এক যুগেও সংস্কারহীন ৫০০ মিটার সড়ক, জনদুর্ভোগ চরমে ‎

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

১৪

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

১৫

ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি ​

১৬

Eye specialist Professor Dr. Rabiul Hossain passes away

১৭

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৮

মসজিদের দান করা জমি ‘উধাও’: ভুয়া খতিয়ানের কারসাজিতে ম্যাক্সের উন্নয়ন কাজে বাধা!

১৯

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

২০