ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
১৯ মে ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমন কোনো অরাজনৈতিক অপকৌশল নেই যা জামায়াত-শিবির বাদ রেখেছে: রাকিব

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্র সংগঠনগুলোর ঐক্য নষ্ট করতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী।

ধারাবাহিকভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এছাড়া এমন কোনো অরাজনৈতিক অপকৌশল নেই, যা জামায়াত-শিবির বাদ রেখেছে।

সোমবার (১৮ মে) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।

পোস্টে তিনি লেখেন, জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে গড়ে ওঠা ছাত্র সংগঠনগুলোর ঐক্য তথা ছাত্র জনতার ঐক্যকে বিনষ্ট করার জন্য ৫ আগস্ট, ২০২৪ এর পর থেকেই একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী অপতৎপরতা অব্যাহত রেখেছে।

বিগত দেড় বছরের অধিক সময় শত শত মব,সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত মিথ্যাচার,নোংরামি, চরিত্র হরণসহ এমন কোনো অরাজনৈতিক অপকৌশল নেই যা জামায়াত শিবির বাদ রেখেছে। তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংযম প্রদর্শন করেছে।

তিনি আরও লেখেন, বিগত কয়েক মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটি জেলায় হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে সাংগঠনিক তৎপরতা অব্যাহত রেখেছে। এ সকল মিছিলে অংশগ্রহণকারীদের সবাই খুনি হাসিনার বিরুদ্ধে নিপীড়নের শিকার এবং অধিকাংশই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

বিএনপি সরকার গঠনের পরও এ সকল ছাত্রদলের নেতা-কর্মীদের দ্বারা কোন শিক্ষা প্রতিষ্ঠানেই মব/বিরোধী পক্ষকে ইচ্ছেকৃত নাজেহাল করার কোন ঘটনা সংঘটিত হয়নি। অথচ ছাত্র শিবির শুধুমাত্র গুটি কয়েক প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেখানে দীর্ঘ সময় ছাত্রলীগের পতাকাতলে আশ্রয়ে প্রশ্রয়ে থেকে গুপ্ত রাজনীতির চারণভূমি গড়ে তুলতে সক্ষম হয়েছে, সেখানে তারা আজও মব সংগঠিত করে যাচ্ছে।

এবং সহযোগী হিসেবে ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীদের নিয়ে শিবির ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে।নিজেদের অবস্থান সম্পর্কে তিনি লেখেন, ক্যাম্পাসগুলোতে সাধ্যমত ওয়েলফেয়ার পলিটিক্স, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে ছাত্রদল সচেষ্ট রয়েছে।

যেখানে পুরো বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল জেলা,মহানগর, উপজেলা,পৌরসভায় নিপীড়িত ছাত্রদলের একক অবস্থান থাকা সত্ত্বেও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার নিউজ নেই, সেখানে ডুয়েটে মাত্র ৪০/৫০ জন গুপ্ত শিবির-ছাত্রলীগ ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে।

তার চেয়েও বড় অপরাধ, ডুয়েটে শিবিরের ঘোষিত কমিটি থাকা সত্ত্বেও উদ্ভূত পরিস্থিতিতেও বিগত ৫ দিন শিবির নিজ ব্যানারে কোন কর্মসূচি পালন করছে না। তাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া অপকৌশলে সাধারণ শিক্ষার্থী ব্যানারকেই কলুষিত করছে।

রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়ে লেখেন, স্পষ্টভাবে বলছি, ছাত্রদল যদি সারা বাংলাদেশে আপনাদের পথ অনুসরণ করে, ফেস করার সক্ষমতা রয়েছে? জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এর স্পিরিটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এখনও গুপ্ত রাজনীতি অব্যাহত রেখে কোথাও টিকে থাকতে পারবেন না যা ইতোমধ্যে প্রায় সবগুলো ক্যাম্পাসে প্রমাণিত। প্রায় অধিকাংশ ক্যাম্পাসে মব পুরোপুরি বন্ধ হয়েছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে তিনি লেখেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান এ গড়ে ওঠা ঐক্য বিনষ্ট করে ফ্যাসিস্টদের পূনর্বাসনের ক্ষেত্র প্রস্তুত করে শিবিরের নেতা-কর্মীরা যদি আবারও গুপ্ত রূপ ধারণ করেন, তাহলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সর্ব প্রথম গুপ্তদের উচিত শিক্ষা দেব এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানার প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

কক্সবাজারে বিএমএসএফ’র জেলা কমিটি গঠিত: সভাপতি জসিম, সম্পাদক নাজিম

ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে ভর্তি ‘ডেইলি টুডে টাইমস’ এর নির্বাহী সম্পাদক তৌহিদ সিকদার

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন

ব্রাজিল বনাম নরওয়ে: ঐতিহাসিক সেই ‘অভিশাপ’। জয়ের সম্ভাবনা ৫৩.৬% -২২.৪%

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকীর দায়িত্ব গ্রহণ

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

চকরিয়ায় সংস্কারহীন ২৫০০ মিটার সড়ক যেন ফসলি জমি, বর্ষায় ১৬ হাজার মানুষের চরম দুর্ভোগ

কবিতা

১০

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

১১

চকরিয়ায় সরকারি ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে আবেদন করেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল 

১২

‎পেকুয়ায় এক যুগেও সংস্কারহীন ৫০০ মিটার সড়ক, জনদুর্ভোগ চরমে ‎

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

১৪

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

১৫

ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি ​

১৬

Eye specialist Professor Dr. Rabiul Hossain passes away

১৭

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৮

মসজিদের দান করা জমি ‘উধাও’: ভুয়া খতিয়ানের কারসাজিতে ম্যাক্সের উন্নয়ন কাজে বাধা!

১৯

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

২০