ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
২০ মে ২০২৬, ২:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নরডিক দেশগুলোর মন জয়ে ব্যস্ত মোদী

নরডিক দেশগুলোর মন জয়ে ব্যস্ত মোদী

কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ডেনমার্ক—এই পাঁচ নরডিক দেশের সাথে শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরওয়ের রাজধানী অসলোতে অনুষ্ঠিত এই ‘ইন্ডিয়া-নরডিক সামিট’ মূলত এই দুই পক্ষের মধ্যকার তৃতীয় সংস্করণ।

সম্প্রতি ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মুক্ত বাণিজ্য চুক্তি এবং ইউরোপীয় মুক্ত বাণিজ্য অ্যাসোসিয়েশনের (ইএফটিএ) সাথে সম্পাদিত বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (টিইপিএ) প্রেক্ষাপটে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, ১৯৮৩ সালে ইন্দিরা গান্ধীর সফরের পর গত ৪৩ বছরের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী নরওয়ে সফর করছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বিশ্বব্যাপী আমদানির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক এবং মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েল বনাম ইরান যুদ্ধ—সব মিলিয়ে ভারতের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা যখন নানামুখী চাপের মুখে, তখন নতুন দিল্লির জন্য এই নরডিক জোটের গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে।

এবারের শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর, ডেনমার্কের মেটে ফ্রেডেরিকসেন, ফিনল্যান্ডের পেত্তেরি অর্পো, আইসল্যান্ডের ক্রিস্ট্রুন ফ্রস্টাডত্তির এবং সুইডেনের উলফ ক্রিস্টারসন অংশ নিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী—প্রযুক্তি, উদ্ভাবন, সবুজ রূপান্তর (গ্রিন ট্রানজিশন), নবায়নযোগ্য শক্তি, সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি), প্রতিরক্ষা, মহাকাশ এবং আর্কটিক অঞ্চলের নীতি নির্ধারণের মতো বিষয়গুলো এই সম্মেলনের কৌশলগত অংশ।

নয়াদিল্লিভিত্তিক থিংক ট্যাংক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) ডেপুটি ডিরেক্টর শায়রি মালহোত্রা বলেন, “নরডিক অঞ্চলের এই পাঁচটি ছোট দেশের সম্মিলিত জিডিপি প্রায় ২ ট্রিলিয়ন ডলার। ডিজিটাল উদ্ভাবন, পরিচ্ছন্ন জ্বালানি এবং সামুদ্রিক সমাধানের মতো ক্ষেত্রে তারা বিশ্বনেতা, যা ভারতের উন্নয়ন অগ্রাধিকারের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।” তাছাড়া ইএফটিএ চুক্তির আওতায় আগামী ১৫ বছরে ভারতে ১০০ বিলিয়ন ডলারের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আসার যে প্রতিশ্রুতি রয়েছে, এই সফর তার গতি আরও বাড়াবে।

ভৌগোলিক দিক থেকে আর্কটিক বা সুমেরু অঞ্চলের সাথে ভারতের কোনো সীমান্ত নেই। তবে ১৯২০ সালের ‘স্বালবার্ড চুক্তি’র সময় থেকেই ভারত এই অঞ্চলের বৈজ্ঞানিক গবেষণার সাথে যুক্ত। সুমেরু অঞ্চলের জলবায়ু পরিবর্তন ও বরফ গলে যাওয়ার সাথে ভারতের মৌসুমি বায়ুর কী সম্পর্ক—তা জানতে ২০০৮ সালে ভারত সেখানে ‘হিমাঁদ্রি’ নামের একটি স্থায়ী গবেষণা স্টেশন এবং ২০১৪ সালে ‘ইন্ডআর্ক’ নামের একটি আন্ডারওয়াটার অবজারভেটরি স্থাপন করে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ও হাইড্রোকার্বনে সমৃদ্ধ আর্কটিক অঞ্চলে ভারতের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ অনেক বেড়েছে। বিশেষ করে চীন যখন এই অঞ্চলে তাদের ‘পোলার সিল্ক রোড’ প্রকল্পের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তখন ভারত তার ‘ইস্টার্ন মেরিটাইম করিডোর’ (চেন্নাই থেকে রাশিয়ার ভ্লাদিভোস্তোক বন্দর)-এর মাধ্যমে আর্কটিক শিপিং রুটকে একীভূত করতে চায়। মঙ্গলবারের এই সম্মেলনে ভারত একটি ‘ইন্ডিয়া-নরডিক আর্কটিক মেকানিজম’ গড়ে তোলার ব্যাপারে আশাবাদী, কারণ এই পাঁচ নরডিক দেশই প্রভাবশালী ‘আর্কটিক কাউন্সিল’-এর সদস্য।

নরডিক দেশগুলোর কাছে রাশিয়া প্রধান সামরিক হুমকি হলেও, মস্কোর সাথে ভারতের দীর্ঘদিনের গভীর কৌশলগত সম্পর্ক রয়েছে। ইউক্রেন যুদ্ধের পর ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ সস্তা তেল কিনলেও, গত বছর ট্রাম্প প্রশাসন রুশ তেল কেনার অপরাধে ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত বাণিজ্য শুল্ক আরোপ করে। ফলে ভারত এখন বাধ্য হয়েই তার জ্বালানি আমদানির উৎস বহুমুখীকরণ করতে নরডিক দেশগুলোর পরিচ্ছন্ন ও সবুজ জ্বালানির দিকে ঝুঁকছে।

অসলো আসার আগে মোদী সুইডেনের গোথেনবার্গে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সাথে বৈঠক করেন, যেখানে আগামী পাঁচ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়। তারও আগে নেদারল্যান্ডস সফরে ভারতের টাটা ইলেকট্রনিক্স ডাচ প্রযুক্তি জায়ান্ট ‘এএসএমএল’ -এর সাথে ভারতে একটি বৃহৎ সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির চুক্তি স্বাক্ষর করে।

তবে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন ভারতের গণমাধ্যমের স্বাধীনতা এবং মুসলিমসহ সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করলে ভারতের পক্ষ থেকে জানানো হয়, এটি মূলত ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণার অভাব থেকে বলা হয়েছে।

নরডিক সম্মেলন শেষে প্রধানমন্ত্রী মোদীর ইতালির রোমে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

কক্সবাজারে বিএমএসএফ’র জেলা কমিটি গঠিত: সভাপতি জসিম, সম্পাদক নাজিম

ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে ভর্তি ‘ডেইলি টুডে টাইমস’ এর নির্বাহী সম্পাদক তৌহিদ সিকদার

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন

ব্রাজিল বনাম নরওয়ে: ঐতিহাসিক সেই ‘অভিশাপ’। জয়ের সম্ভাবনা ৫৩.৬% -২২.৪%

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকীর দায়িত্ব গ্রহণ

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

চকরিয়ায় সংস্কারহীন ২৫০০ মিটার সড়ক যেন ফসলি জমি, বর্ষায় ১৬ হাজার মানুষের চরম দুর্ভোগ

কবিতা

১০

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

১১

চকরিয়ায় সরকারি ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে আবেদন করেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল 

১২

‎পেকুয়ায় এক যুগেও সংস্কারহীন ৫০০ মিটার সড়ক, জনদুর্ভোগ চরমে ‎

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

১৪

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

১৫

ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি ​

১৬

Eye specialist Professor Dr. Rabiul Hossain passes away

১৭

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৮

মসজিদের দান করা জমি ‘উধাও’: ভুয়া খতিয়ানের কারসাজিতে ম্যাক্সের উন্নয়ন কাজে বাধা!

১৯

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

২০