ব্রেকিং নিউজ
অনলাইন নিউজডেস্ক
৪ জুন ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশেষ অভিযান অব্যাহত থাকবে, নিরাপদ ও শান্তিপূর্ণ ঢাকা গড়তে বদ্ধপরিকর ডিএমপি

প্রতিবেদন: লিটন আফরোজ

রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ঈদের ছুটিকালীন সময়ে রাজধানীতে বড় ধরনের কোনো দুর্ঘটনা, নাশকতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেনি।

বিশেষ অভিযান অব্যাহত থাকবে, নিরাপদ ও শান্তিপূর্ণ ঢাকা গড়তে বদ্ধপরিকর ডিএমপি

ডিএমপি কমিশনার জানান, গত ১ মে থেকে ২ জুন পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে ৬৫৮ জন চাঁদাবাজ, ৯৭১ জন ছিনতাইকারী, ডাকাত ও সন্ত্রাসী এবং ১ হাজার ২১৫ জন মাদক কারবারিসহ মোট ২ হাজার ৮৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৭৪৪ কেজি গাঁজা, ১ লাখ ৭৯ হাজার ইয়াবা ট্যাবলেট, ৪০৫ গ্রাম হেরোইন, ১ হাজার ২৮১ বোতল ফেন্সিডিল, ২৯ গ্রাম আইসসহ বিভিন্ন মাদক। এছাড়া ৬টি পিস্তল, ২১ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ১১টি ককটেল ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ৬ জন চীনা নাগরিকসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫২৩টি মোবাইল ফোন, ২৯৩টি সিমকার্ড এবং বিভিন্ন ধরনের যানবাহন উদ্ধার করা হয়।

ডিএমপির ট্রাফিক কার্যক্রম সম্পর্কে কমিশনার বলেন, মে মাসে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৩৮ হাজার ২৮৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৬৭২টি মামলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ট্রাফিক এনফোর্সমেন্টের মাধ্যমে।

এ খাতে ৮ কোটি ৭১ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে।

ঈদের ছুটিতে প্রায় জনশূন্য রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে বর্ধিত টহল, চেকপোস্ট, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি এবং সিসিটিভি মনিটরিং জোরদার করা হয় বলে জানান তিনি। এর ফলে সাত দিনের ছুটিতে রাজধানীতে কোনো ডাকাতি বা বড় ধরনের চাঞ্চল্যকর অপরাধ সংঘটিত হয়নি।

প্রেস ব্রিফিংয়ে সাম্প্রতিক আলোচিত কয়েকটি মামলার অগ্রগতির তথ্যও তুলে ধরা হয়। পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যা মামলায় প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মুগদায় সৌদি প্রবাসী মোকাররম হত্যার পর মরদেহ খণ্ডিত করার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেফতার করেছে সিটিটিসি।

এছাড়া যাত্রাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীকে গণধর্ষণ ও হত্যা মামলায় তিনজন, ডেমরার সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় চারজন, জাল টাকা তৈরির চক্রের তিন সদস্য, মোহাম্মদপুরের আলোচিত ছিনতাই মামলায় দুইজন এবং আদাবরের অপহরণ মামলায় নয়জনকে গ্রেফতারের তথ্য জানানো হয়।

ডিএমপি কমিশনার বলেন, দক্ষিণখানে গার্মেন্টস কাপড় চুরির ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বংশাল, লালবাগ, চকবাজার ও কাফরুলের কয়েকটি আলোচিত হত্যা, অপহরণ ও চুরির মামলারও রহস্য উদ্ঘাটন করা হয়েছে।
তিনি বলেন, “নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ অভিযান চলমান থাকবে।

শান্তিপূর্ণ, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা বদ্ধপরিকর।”
প্রেস ব্রিফিংয়ে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লি/আ/নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

কক্সবাজারে বিএমএসএফ’র জেলা কমিটি গঠিত: সভাপতি জসিম, সম্পাদক নাজিম

ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে ভর্তি ‘ডেইলি টুডে টাইমস’ এর নির্বাহী সম্পাদক তৌহিদ সিকদার

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন

ব্রাজিল বনাম নরওয়ে: ঐতিহাসিক সেই ‘অভিশাপ’। জয়ের সম্ভাবনা ৫৩.৬% -২২.৪%

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকীর দায়িত্ব গ্রহণ

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

চকরিয়ায় সংস্কারহীন ২৫০০ মিটার সড়ক যেন ফসলি জমি, বর্ষায় ১৬ হাজার মানুষের চরম দুর্ভোগ

কবিতা

১০

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

১১

চকরিয়ায় সরকারি ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে আবেদন করেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল 

১২

‎পেকুয়ায় এক যুগেও সংস্কারহীন ৫০০ মিটার সড়ক, জনদুর্ভোগ চরমে ‎

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

১৪

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

১৫

ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি ​

১৬

Eye specialist Professor Dr. Rabiul Hossain passes away

১৭

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৮

মসজিদের দান করা জমি ‘উধাও’: ভুয়া খতিয়ানের কারসাজিতে ম্যাক্সের উন্নয়ন কাজে বাধা!

১৯

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

২০