ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২৯ জুন ২০২৬, ১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

ভারতের মুসলিমরা প্রতিনিয়তই নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন। মুসলিমদের জন্য ক্রমশই কঠিন হয়ে পড়েছে ভারত। এবার গরুর মাংস রান্নার অভিযোগে ভারতের উত্তর প্রদেশের বাসা-বাড়িতে হানা দিচ্ছে পুলিশ। প্রদেশটির কৌশাম্বি জেলায় গরুর মাংস রান্নার অভিযোগে শামা পারভিন, শাইস্তা ও ফাতিমা নামে তিন মুসলিম নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে জব্দ করা মাংসটি আদৌ গরুর কি না, তা নিশ্চিত করতে পাঠানো ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এখনো হাতে আসেনি। খবর ইয়েনি শাফাকের।

পুলিশের দাবি, বুধবার তারা গোপন তথ্য পায় যে ওই এলাকার একটি পরিবার গরুর মাংস সংগ্রহ করে বাড়িতে রান্না করছে। পরে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় চারজন পুরুষ বাড়ি থেকে পালিয়ে যান। তিন নারী পালানোর চেষ্টা করলে নারী পুলিশ সদস্যরা তাদের আটক করেন।

পুলিশ স্বীকার করেছে, জব্দ করা মাংস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং সেটি গরুর মাংস কি না, তা পরীক্ষার ফল পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা সত্ত্বেও, ইতোমধ্যেই ওই তিন নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক নারীদের স্বামী এবং প্রতিবেশী আরও একজনকে খোঁজা হচ্ছে। তারা সবাই মুম্বাইয়ে কর্মরত ছিলেন এবং সম্প্রতি কৌশাম্বিতে ফিরেছেন। পাশাপাশি মাংসটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর আগে এ ধরনের কেনাকাটা করা হয়েছিল কি না, তাও তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, উত্তর প্রদেশে গরু জবাইবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। এ আইনের আওতায় গরুর মাংস রাখা বা খাওয়ার অভিযোগে প্রায়ই ফৌজদারি মামলা দায়ের করে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

কক্সবাজারে বিএমএসএফ’র জেলা কমিটি গঠিত: সভাপতি জসিম, সম্পাদক নাজিম

ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে ভর্তি ‘ডেইলি টুডে টাইমস’ এর নির্বাহী সম্পাদক তৌহিদ সিকদার

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন

ব্রাজিল বনাম নরওয়ে: ঐতিহাসিক সেই ‘অভিশাপ’। জয়ের সম্ভাবনা ৫৩.৬% -২২.৪%

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকীর দায়িত্ব গ্রহণ

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

চকরিয়ায় সংস্কারহীন ২৫০০ মিটার সড়ক যেন ফসলি জমি, বর্ষায় ১৬ হাজার মানুষের চরম দুর্ভোগ

কবিতা

১০

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

১১

চকরিয়ায় সরকারি ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে আবেদন করেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল 

১২

‎পেকুয়ায় এক যুগেও সংস্কারহীন ৫০০ মিটার সড়ক, জনদুর্ভোগ চরমে ‎

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

১৪

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

১৫

ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি ​

১৬

Eye specialist Professor Dr. Rabiul Hossain passes away

১৭

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৮

মসজিদের দান করা জমি ‘উধাও’: ভুয়া খতিয়ানের কারসাজিতে ম্যাক্সের উন্নয়ন কাজে বাধা!

১৯

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

২০