
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রখ্যাত আলেম ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী।
গত মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৩টায় আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে তিনি বিদায়ী মহাপরিচালক আঃ ছালাম খানের কাছ থেকে এ দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
মন্তব্য করুন