ব্রেকিং নিউজ
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের আর বিলম্ব করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা এখন আর কোনো দাবি নয়, এটি সাংবাদিকদের ন্যায্য অধিকারে পরিণত হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রযন্ত্রের অন্যতম দায়িত্ব হলেও স্বাধীনতার ৫৫ বছর পরও এ বিষয়ে কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন নিয়েও অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। একটি চক্র বিভিন্নভাবে বিরূপ মন্তব্য করে তালিকা প্রণয়নের কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সাংবাদিকদের অধিকার খর্ব হতে পারে—এমন অজুহাত তুলে পুরো উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে।

বুধবার বিকেলে বান্দরবানের লামা উপজেলার কুমারীস্থ সার্ভ বাংলোতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলা শাখার সাধারণ সভা, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং সাংবাদিকদের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি এম. জাহেদ চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া এবং চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইবনে আমিন।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলা শাখার সভাপতি আবুল মনসুর মো. মহসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল।

অনুষ্ঠানে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি চকরিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ইবনে আমিন ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন আবুল মনসুর মো. মহসিন (দৈনিক যুগান্তর)। সহ-সভাপতি নির্বাচিত হন এডভোকেট ওমর ফারুক, অধ্যাপক শওকত আলী, অলি উল্লাহ রনি (দৈনিক খবরপত্র) ও নারায়ণ দাশ (সাধারণ সম্পাদক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, চকরিয়া উপজেলা)। সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইউসুফ বিন হোছাইন (দৈনিক বাংলা), যুগ্ম সম্পাদক মনিরুল আমিন (দৈনিক কালবেলা), সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন (দৈনিক দেশ রূপান্তর),অর্থ সম্পাদক রাজু দাশ (দৈনিক খবরের কাগজ) এবং দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভূট্টো (দৈনিক কালবেলা)।

এ ছাড়া সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক জেপুলিয়ান দত্ত জেপু (দৈনিক পূর্ব তারা), সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুনীপ দাস সৌরভ (দৈনিক আজকের সংবাদ), তথ্যপ্রযুক্তি সম্পাদক এম. জুনাইদ উদ্দিন (দৈনিক পাঠক কণ্ঠ), সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক রিদুয়ানুল হক (দৈনিক মুক্ত খবর), মানবাধিকার বিষয়ক সম্পাদক সুমন কান্তি দাশ (দৈনিক বাংলাদেশ একাত্তর), সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক রিদুয়ানুল হক মজিদী (দৈনিক আজকের দর্পণ), মহিলা বিষয়ক সম্পাদক শারমিন জান্নাত ফেন্সী (চকরিয়া হস্তশিল্প সংস্থা), সহ-মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রেখা (নারী উদ্যোক্তা), সংস্কৃতি সম্পাদক নুরুল আমিন টিপু (দৈনিক ভোরের সময়), সহ-সংস্কৃতি সম্পাদক জাহেদুল ইসলাম রুবেল (কক্স অনলাইন বার্তা), সহ-অর্থ সম্পাদক আসাদুজ্জামান অপু (নাগরিক টিভি), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল করিম বিটু (দৈনিক জবাবদিহি), শিক্ষা বিষয়ক সম্পাদক হোছাইন মো. সবুজ (দৈনিক আজকের জনবাণী), আইন সম্পাদক এড. সৌরভ মাহাবি (আইনজীবী), উপ-দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন (আজকের আওয়াজ), সহ-দপ্তর সম্পাদক ফয়সাল আলম সাগর (দৈনিক নবচেতনা), আপ্যায়ন সম্পাদক রিয়াদ উদ্দিন (এনএএন টিভি), সহ-আপ্যায়ন সম্পাদক শফিউল করিম সবুজ (চকরিয়া এক্সপ্রেস), প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম (দৈনিক বাংলাদেশের খবর), সহ-প্রচার সম্পাদক ইয়ার রহমান আনান (দৈনিক আলোকিত সকাল), ক্রীড়া সম্পাদক তানবীরুল ইসলাম (আজকের জনবাণী) এবং নির্বাহী সদস্য হিসেবে এম. জাহেদ চৌধুরী (দৈনিক পূর্বকোণ), আবদুল মজিদ (মানবকণ্ঠ), নাজমুল সাঈদ সোহেল (প্রতিদিনের সংবাদ), জহিরুল আলম সাগর (মুসলিম টাইমস), শাহাদাত আলী জিন্নাহ (দৈনিক স্বদেশ প্রতিদিন) ও আবু সালাম (ভোরের চেতনা) দায়িত্ব পান।

অনুষ্ঠানের শেষ পর্বে চকরিয়া উপজেলায় কর্মরত ৪০ জন সাংবাদিকের ছেলে-মেয়েদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

কক্সবাজারে বিএমএসএফ’র জেলা কমিটি গঠিত: সভাপতি জসিম, সম্পাদক নাজিম

ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে ভর্তি ‘ডেইলি টুডে টাইমস’ এর নির্বাহী সম্পাদক তৌহিদ সিকদার

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন

ব্রাজিল বনাম নরওয়ে: ঐতিহাসিক সেই ‘অভিশাপ’। জয়ের সম্ভাবনা ৫৩.৬% -২২.৪%

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকীর দায়িত্ব গ্রহণ

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

চকরিয়ায় সংস্কারহীন ২৫০০ মিটার সড়ক যেন ফসলি জমি, বর্ষায় ১৬ হাজার মানুষের চরম দুর্ভোগ

কবিতা

১০

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

১১

চকরিয়ায় সরকারি ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে আবেদন করেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল 

১২

‎পেকুয়ায় এক যুগেও সংস্কারহীন ৫০০ মিটার সড়ক, জনদুর্ভোগ চরমে ‎

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

১৪

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

১৫

ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি ​

১৬

Eye specialist Professor Dr. Rabiul Hossain passes away

১৭

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৮

মসজিদের দান করা জমি ‘উধাও’: ভুয়া খতিয়ানের কারসাজিতে ম্যাক্সের উন্নয়ন কাজে বাধা!

১৯

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

২০