ব্রেকিং নিউজ
সিনথিয়া আফরোজ
১৭ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভঙ্গিতে পারদর্শী ‘নেইমার’, হেলেদুলে থালা-বাটিতে দেয় লাথি

চুলগুলো দেখতে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের মতো হওয়ার কারণে তার নামেই রাখা হয়েছে ষাঁড়টির নাম।

দুই শিংয়ের মাঝখানে কোঁকড়ানো চুল। চুলগুলো দেখতে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের মতো হওয়ার কারণে তার নামেই রাখা হয়েছে ষাঁড়টির নাম। শুধু তাই নয়; বিশাল আকার এই ষাঁড়টি রশিতে না বেঁধেই ছেড়ে রাখা হয়। স্বাভাবেও শান্ত এই নেইমার। তবে কখনও কখনও বলে হেড দেওয়ার মতো করে শিং দিয়ে মালিককে গুঁতিয়ে কিংবা খেতে দেওয়া পাত্রে লাথি দিয়ে নানা ভঙ্গিমায় মেতে থাকে ৩৫ মণের এই ষাঁড়টি।

যশোরের অভয়নগর উপজেলায় সাড়ে পাঁচ ফুট উচ্চতার বিশালদেহী ষাঁড়টির দেখা মিলেছে। ঈদের আগে বিক্রির জন্য প্রস্তুত প্রায় ৩৫ মণ ওজনের ষাঁড়টির দাম হাঁকানো হচ্ছে ১২ লাখ টাকা।

বিশালদেহী ষাঁড়টির শরীর কিছুটা বাদামী রঙের আর মাথা, মুখ ও গলার সামনের অংশ দেখতে সাদাটে। পা, পেট আর বাদামী রঙের শরীরে কয়েকটি সাদাটে স্ট্রাইপ যোগ করেছে বাড়তি চেহারা। মাথার সামনের চুলের স্টাইল বেশ খানিকটা ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের মতো। মূলত এ কারণেই শখ করে মালিক ষাঁড়টির নাম রেখেছেন নেইমার’।

নেইমারকে দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেকেই এক নজর নেইমারকে দেখতে বাড়িতে ভিড় করছেন। কেউ ছবি তুলছেন , কেউ আবার ভিডিও করছেন।

ষাঁড়টির মালিক যশোরের অভয়নগর উপজেলার ডাঙামশিয়াহাটি গ্রামের নিরাঞ্জন পাঁড়ের ছেলে দেবু পাঁড়ে (৩৩)।

তিনি জানান, ছোট বেলা থেকেই পশু পালনের প্রতি তার আগ্রহ থাকায় গরু পরিচর্যায় তিনি বাবা-মাকে সহযোগিতা করতেন। এরপর পড়াশোনা শেষ করে ২০২২ সাল থেকে তিনি পারিবারিক খামার গড়ে তোলেন। বর্তমানে ৬টি গরু আছে তার খামারে। তার মধ্যে ষাঁড় আছে দুটি। তাদের খাদ্য তালিকায় রাখা হয়েছে খৈল, ভুষি, খড়, ভুট্টার গুড়া, সামান্য ভাত ও সবুজ ঘাস। প্রতিদিন প্রায় দেড় হাজার টাকার খাবার ও তিনবার করে গোসল করাতে হয় নেইমারকে।

দেবু পাড়ে বলেন, তিন বছরের অধিক সময় ধরে ভালবাসা আর শ্রম দিয়ে নিজের ছেলের মত করে লালন-পালন করছি নেইমারকে। উঁচু দেহ, আকর্ষণীয় শারীরিক গঠন এবং মাথার সামনের চুলের বিশেষ স্টাইলের কারণে ফেলেক্স ভি জাতের’ এই গরুটি সহজেই অন্য যে কোনো গরু থেকে আলাদা নজর কাড়ছে। বর্তমানে নেইমারের ৩৫ মণ ওজন হতে পারে। অনেকেই গরুটি কেনার জন্য দাম জানতে চেয়েছেন। ভালো দাম না বলায় ষাঁড়টি এখনও বিক্রি করতে পারিনি। আমার দৃঢ় বিশ্বাস ঈদের আগেই ষাঁড়টি বিক্রি হবে। আমি ১২ লাখ টাকা হলে ছেড়ে দেব।

রোববার সকালে দেবু পাড়ের বাড়িতে দেখা যায়, বাড়ির পশ্চিম পাশে টিনের তৈরি একটি গোয়াল ঘরের পাশে ছাদ দেওয়া একটি প্রশস্ত কক্ষ। এই কক্ষেই নেইমার একাই থাকে। সেখানে মাঝে ষাঁড়টি ঘোরাফেরা করছে। ষাঁড়টির গলায় কোনো দড়ি না থাকায় মাঝে মাঝে ঘর থেকে উঠানে বেরিয়ে পায়চারি করছে আর ফেলে রাখা ঘাস ও পাত্রে রাখা খাবার খাচ্ছে। গরুটি অত্যন্ত শান্ত স্বভাবের হওয়ায় এবং কারও ক্ষতি না করায় সাধারণত গরুটিকে বেঁধে রাখা হয় না। আশপাশের বেশ কয়েকজন এসেছে গরুটি দেখতে।

ষাঁড়ের মালিক দেবু পাড়ের আঙ্গিনাতেই দাঁড়িয়ে ছিলেন তাদের প্রতিবেশী অমিও ধর। তিনি জানান, পরম মমতা আর যত্নে দেবু ষাঁড়টিকে বড় করেছেন। বিক্রি হবে জেনে বিশালাকৃতির ষাঁড়টি দেখতে দূর-দূরান্ত থেকে অনেকে দেখতে আসছেন।

ষাঁড়টির দেখাশোনায় দেবুকে সবচেয়ে বেশি সহায়তা করেন তার মা ইতি পাড়ে। তিনি বলেন, গরুটি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে। বিক্রির কথা উঠতেই খারাপ লাগছে। কিন্তু কী করব? আর্থিক প্রয়োজনে বিক্রি করতে হচ্ছে।

জানতে চাইলে অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম বলেন, ষাঁড়টিকে আমি দেখতে গিয়েছিলাম। আদর করে ওরা ষাঁড়টিকে নেইমার বলে ডাকে। বিশালাকৃতি তবে ওজন মাপা হয়নি। সম্পূর্ণ স্বাভাবিক পরিবেশে প্রাকৃতিক খাবার খাইয়ে দেবু ও তার পরিবার নেইমারকে বড় করে তুলেছেন। আশা করছি বিক্রি করে তিনি উপযুক্ত মূল্য পাবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

কক্সবাজারে বিএমএসএফ’র জেলা কমিটি গঠিত: সভাপতি জসিম, সম্পাদক নাজিম

ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে ভর্তি ‘ডেইলি টুডে টাইমস’ এর নির্বাহী সম্পাদক তৌহিদ সিকদার

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন

ব্রাজিল বনাম নরওয়ে: ঐতিহাসিক সেই ‘অভিশাপ’। জয়ের সম্ভাবনা ৫৩.৬% -২২.৪%

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকীর দায়িত্ব গ্রহণ

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

চকরিয়ায় সংস্কারহীন ২৫০০ মিটার সড়ক যেন ফসলি জমি, বর্ষায় ১৬ হাজার মানুষের চরম দুর্ভোগ

কবিতা

১০

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

১১

চকরিয়ায় সরকারি ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে আবেদন করেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল 

১২

‎পেকুয়ায় এক যুগেও সংস্কারহীন ৫০০ মিটার সড়ক, জনদুর্ভোগ চরমে ‎

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

১৪

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

১৫

ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি ​

১৬

Eye specialist Professor Dr. Rabiul Hossain passes away

১৭

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৮

মসজিদের দান করা জমি ‘উধাও’: ভুয়া খতিয়ানের কারসাজিতে ম্যাক্সের উন্নয়ন কাজে বাধা!

১৯

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

২০