ব্রেকিং নিউজ
অন লাইননিউজ ডেস্ক
২৩ মে ২০২৬, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে সাংবাদিক ও নারী মেম্বারের বাড়িতে হামলা-ভাঙচুর, আতঙ্কে এলাকাবাসী

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা-এর কনকাপৈত ইউনিয়নের বুদ্দিনগ্রামে সাংবাদিক ও সংরক্ষিত নারী সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

ভুক্তভোগীরা জানান, স্থানীয় সাংবাদিক উজ্জ্বল ভূঁইয়া এবং সংরক্ষিত মহিলা মেম্বার মাসুদা আক্তার মিনার বাড়িতে একদল কিশোর গ্যাং সদস্য হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। হামলায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

অভিযোগে অভিযুক্ত হিসেবে জীবন (২৫), জিহাদ (১৪), মাজারুল (১৭), শাওন (১৮), সেলিম (২৮), খোকন (৩৫), শাহজাহান (৪০), মোহাম্মদ আলী (৬০) ও সাইমন (১৮)-এর নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি আদালতে মামলাধীন রয়েছে। গ্রাম্যভাবে একাধিকবার সমাধানের চেষ্টা হলেও অভিযুক্তরা তা মানেননি বলে অভিযোগ করেন।

ভুক্তভোগীরা, উল্টো বিভিন্ন সময় হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল বলেও দাবি তাদের।
সংরক্ষিত মহিলা মেম্বার মাসুদা আক্তার মিনা বলেন,
“আমি ঢাকা থেকে বাড়িতে এসে দেখি পিছনের দরজা ভেঙে ফেলা হয়েছে। ঘরে থাকা স্বর্ণালংকার, কোরবানির জন্য জমানো ৫০ হাজার টাকা এবং নিয়ে গেছে।

একজন নারী জনপ্রতিনিধি হয়েও আজ আমি নিরাপদ নই।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত জীবন নিজেকে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মোস্তফা কামালের আত্মীয় পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে।

এ কারণে স্থানীয়রা ভয়ে মুখ খুলতে চান না বলেও দাবি করেন তিনি।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা শুধু ঘরবাড়ি ভাঙচুরই করেনি, তাদের শারীরিকভাবেও লাঞ্ছিত করেছে। এতে নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মাসুদা আক্তার মিনা বলেন,
“জায়গা যদি তারা আইনের মাধ্যমে পায়, আমরা দিয়ে দেব। কিন্তু ঘরবাড়ি ভাঙচুর করে, লুটপাট চালিয়ে কেউ বিচার নিজের হাতে তুলে নিতে পারে না। আমরা সুষ্ঠু বিচার চাই।
ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন,
“ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার পর পুরো এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার এ ধরনের ঘটনার শিকার না হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর

কক্সবাজারে বিএমএসএফ’র জেলা কমিটি গঠিত: সভাপতি জসিম, সম্পাদক নাজিম

ডেঙ্গু আক্রান্ত হয়ে চমেকে ভর্তি ‘ডেইলি টুডে টাইমস’ এর নির্বাহী সম্পাদক তৌহিদ সিকদার

চকরিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মনসুর মহসিন

ব্রাজিল বনাম নরওয়ে: ঐতিহাসিক সেই ‘অভিশাপ’। জয়ের সম্ভাবনা ৫৩.৬% -২২.৪%

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকীর দায়িত্ব গ্রহণ

চকরিয়ায় পৌর কর্মচারীর বিরুদ্ধে নারীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাবের অভিযোগ; প্রতিবাদে চড়, পাল্টা হুমকির মুখে ভুক্তভোগী

ইউসিএসআই ইউনিভার্সিটির সঙ্গে এনটিসির নতুন অংশীদারিত্ব

চকরিয়ায় সংস্কারহীন ২৫০০ মিটার সড়ক যেন ফসলি জমি, বর্ষায় ১৬ হাজার মানুষের চরম দুর্ভোগ

কবিতা

১০

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, অধিদপ্তরের একগুচ্ছ নির্দেশনা

১১

চকরিয়ায় সরকারি ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবরে আবেদন করেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল 

১২

‎পেকুয়ায় এক যুগেও সংস্কারহীন ৫০০ মিটার সড়ক, জনদুর্ভোগ চরমে ‎

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে

১৪

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

১৫

ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদোন্নতি ​

১৬

Eye specialist Professor Dr. Rabiul Hossain passes away

১৭

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৮

মসজিদের দান করা জমি ‘উধাও’: ভুয়া খতিয়ানের কারসাজিতে ম্যাক্সের উন্নয়ন কাজে বাধা!

১৯

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

২০